একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩:৪৭

ঢালিউডের অন্যতম আলোচিত তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ বাংলার দর্শক। এক বছরেরও বেশি সময় পর শুটিংয়ে ফিরলেন তারা।

‘লিডার, আমিই বাংলাদেশ’-এ শাকিবের ফার্স্ট লুক

শনিবার (১ অক্টোবর) সকাল থেকে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শেষ গানের শুটিং করছেন তারা। দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।  

‘লিডার, আমিই বাংলাদেশ’-এ তিন রূপে বুবলীর চমক

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরবর্তী সময়ে লকডাউনসহ নানান কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।

ইত্তেফাক/এআই