নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেস ক্লাবের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১ অক্টোবর) এ নতুন নির্বাচিত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি করা হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মোহাম্মদ মাসুম বিল্লাহকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমানকে।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির (দৈনিক বংলাদেশ টুডে), সহ-সভাপতি মো. আল আমিন (দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক বাদল আহম্মেদ (দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান (দৈনিক দেশ), কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (দৈনিক জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোলায়মান হাসান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), কার্যকরী সদস্য রশিদ আহম্মেদ হাজারী (দৈনিক নয়াদিগন্ত), কার্যকরী সদস্য মোস্তফা কামাল (বিজয় টিভি), কার্যকরী সদস্য মনিরুজ্জামান সরকার (দৈনিক দেশের আলো), কার্যকরী সদস্য মোহাম্মদ জাকির হোসেন (দৈনিক ভোরের দর্পন)।
নির্বাচনে সমকালের সফুর উদ্দীন প্রভাত ও যায়যায় দিনের রফিকুল ইসলাম রানাসহ ১০জন সাংবাদিককে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা প্রেস ক্লাবের আহবায়ক শাহজাহান কবির। পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ। উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা।
বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, যুগান্তরের সিনিয়র রিপোর্টার রাজু আহমেদসহ দেশ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
