গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক কুটিরশিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে আশার আলো ছড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়ার কুটিরশিল্প কারিগররা। এখানকার কারিগররা বাঁশ-বেতের সাহায্যে ডোলা, পাতি, ঝুপড়ি, ঝাড়ুসহ বিভিন্ন নিত্যব্যবহার্য জিনিস তৈরি করে বাজারজাত করছে। এখানে কুটিরশিল্প সামগ্রী শুধু প্রয়োজনই পূরণ করছে না বরং দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে। ছবিগুলো শনিবার (১ অক্টোবর) তোলা। ছবি: ফোকাস বাংলা।
