আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৭:১১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার রসুলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫)। তবে নিহত যুবতীর (২২) পরিচয় পাওয়া যায়নি।
 
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘নিহতরা রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতো। রাতে রেললাইনে বসে ছিল। এরপর রাত সাড়ে ১২ টার দিকে তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করার কাটা পড়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মাসুদ বলেন, ‘নিহত যুবক সাজ্জাতের ভাই ও খালা শনিবার সকালে থানায় এসে তার পরিচয় শনাক্ত করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ইত্তেফাক/এএএম