ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও বুবলীর বিরোধের মাঝখান দিয়ে পর্দায় এসেছে তাদের সন্তান শেহজাদ খান বীর। ফুটফুটে শিশুটি নিয়ে দেশের মানুষের আগ্রহ তুঙ্গে। তার প্রমাণই মিলল ফেসবুকে।
ফেসবুক ব্যবহারকারীরা ইতোমধ্যে বাংলা ও ইংরেজিতে এ শিশুর নামে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ খুলে ফেলেছেন।
বীর প্রকাশ্যে আসে ৩০ সেপ্টেম্বর। এরই মধ্যে তার নামে আইডি আর পেজে ছেয়ে গেছে ফেসবুক। আইডি ও পেজের কোনোটিতে ১/২ হাজার লাইক আবার কোনোটিতে কয়েক হাজার লাইক।
তবে মা বুবলী দ্বারা পরিচালিত পেজে বীরের ফলোয়ার ৪০ হাজার ছাড়িয়েছে। আর পেজটিতে লাইক দিয়েছেন ৩০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী।
সেখানে দেখা গেল বীরের ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যাচ্ছে। সর্বশেষ ২ অক্টোবর দুপুর ২টার দিকে পোস্ট করা ছবিতে আধা ঘণ্টার আগেই সাড়ে ৪ হাজার ফলোয়ার রিঅ্যাক্ট দিয়েছেন। কমেন্ট পড়েছে ৫ শতাধিক। যার বেশিরভাগই বুবলীর জন্য দোয়া ও ভালোবাসায় পূর্ণ।
ছবিতে বীরকে দেখা গেছে নেভি ব্লু রঙের পাজামা-পাঞ্জাবি পরা। পাঞ্জাবির ওপর রুপালি রঙের কটি। মাথায় টুপি। নিষ্পাপ চাউনিতে বীর যেন এক দেবশিশু।
একই ছবি ফেসবুকে শেয়ার করেছেন বীরের মা বুবলীও। তিনি দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলে শেহজাদ খান বীরকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখুন!’
সেই ছবিতে ২ ঘণ্টার মধ্যেই নানা রকম অভিব্যক্তি প্রকাশ করেছেন ১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। মন্তব্য করেছেন ১৯ হাজারের বেশি অনুরাগী। সেসবের মধ্যে বীরের জন্য দোয়া যেমন আছে তেমনি আছে তার বাবা ও মায়ের সমালোচনাও।
এর আগে বাংলাদেশে তারকা শিশু হিসেবে তুমুল আলোচনায় আসে বীরেরই বড় ভাই আবরাহাম খান জয়। ২০১৭ সালে তাকে প্রকাশ্যে আনেন তার মা অপু বিশ্বাস। এরপর তাকে নিয়েও হইচই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এখনো জয়ের কোনো ছবি বা ভিডিও প্রকাশ হলে তা সবার আগ্রহে থাকে।
