যুক্তরাষ্ট্রের টাকসনে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুধবার (৫ অক্টোবর) এক অধ্যাপককে গুলি করে হত্যা করা হয়। ক্যাম্পাস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় এবিসি নিউজ।
ক্যাম্পাস পুলিশের প্রধান জানান, হাইড্রোলজি বিভাগের একজন পুরুষ অধ্যাপককে গুলি করে হত্যা করেছে প্রাক্তন এক ছাত্র। মুরাদ দরবেশ নামের সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। অধ্যাপকের পরিচয় প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়নি।
এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান পলা বালাফাস জানান, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কাছে গিলা বেন্ড শহরের এক রাস্তা থেকে ৪৬ বছর বয়সী দারভিশকে হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজন ব্যক্তি একটি হ্যান্ডগান ব্যবহার করে অধ্যাপকের ওপর হামলা করেন। ভিকটিমকে স্থানীয় হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
