জার্মানে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২৩:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে জার্মান আওয়ামীলীগ বায়ার্ন মিউনিখ শাখা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিউনিখ এর আইনভেলট হাউস হল রুমে জার্মান আওয়ামীলীগ এর বায়ার্ন মিউনিখ শাখা এক আলোচনা সভা ও দোয়া মহাফিল এর আয়োজন করে।

৩ অক্টোবর অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুকামনা করে মোনাজাত করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবী জনাব মো:মাসুম মিয়া।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জনাব আনিসুল ইসলাম তালুকদার ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামীলীগ  সভাপতি জনাব বশিরুল আলম সাবু চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন জার্মান আওয়ামীলীগ এর  সেক্রেটারি জনাব আব্বাস আলী খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবী জনাব রোমান মিয়া, প্রকৌশলী হাবিবুর রহমান, সোহেল মিয়া, নিতিশ কুণ্ডু,শামীম আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মিঠু মোল্লা।

বশিরুল আলম সাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। তিনি বার্ষিক সন্মেলন এর সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এর অভিনন্দন জানানো হয়।

ইত্তেফাক/এএইচপি