নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি সোহরাবের  

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৩:২৮

রংপুরের পীরগাছায় বাড়ি থেকে হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া সোহরাব ইসলামের তিন দিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ সোহরাব ইসলাম (১৩) রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। সে উপজেলার মনুরছড়া মদিনাতুল উলুম হাফিজি ও কওমী মাদ্রাসার নুরানী বিভাগের একজন ছাত্র। 

সোহরাব ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, গত ৫ অক্টোবর বিকালে মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সোহরাব। এরপর ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সে বাড়ি কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি। 

তিনি আরও বলেন, তার ছোট ভাই কোনদিনও মাদ্রাসা ছাড়া একা অন্য কোথাও যায়নি। সে তেমন পথ ঘাট ভালভাবে চেনে না। মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজের পর আর ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আত্মীয়স্বজনের বাড়িতে সে যায়নি। নিখোঁজ জহুরুল ইসলামের গায়ের রং উজ্জ্বল, উচ্চতায় ৪ফুট ৩ ইঞ্চি। তার মুখমণ্ডল গোলাকার, চুল কালো ও ছোট। পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা। সঙ্গে ছিল কালো স্কুল ব্যাগ। কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে পরিবারের সঙ্গে অথবা পীরগাছা থানায় যোগাযোগ করতে অনুরোধ রইলো।

ইত্তেফাক/এআই