নদীতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৯:২২

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কীর্তনাশা নদী থেকে মুসকান আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৮ অক্টোবর) দুপুর একটার সময় উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুরাতন খেয়াঘাট থেকে লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেন ভেদরগঞ্জ থানা পুলিশ। নিহত ওই শিশুটি নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের স্বর্ণখোলা গ্রামের মতিন খানের মেয়ে।

ছবি- ইত্তেফাক

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে পদ্মা হোগলা নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু মুসকান নিখোঁজ হয়। শনিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কীর্তনাশা নদীতে তার লাশ ভেসে ওঠতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

এর আগে গতকাল নড়িয়া ফায়ারসার্ভিসের একটি দল ও ফরিদপুর থেকে ২ জন ডুবুরি নদীতে অনেক খোঁজাখুঁজির করেও তার লাশ পাননি।

ভেদরগঞ্জ থানা

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে আনুমানিক সাত বছরের শিশুর লাশ নদী থেকে উদ্ধার করি। সে নড়িয়া উপজেলার বাসিন্দা। তার বাবা মাকে খবর দিয়ে তাদের হাতে লাশটি হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম