২০২৪ ইউরোর বাছাইপর্বের ড্র আজ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১০:০৯

ইউরোর পরের আসর বসবে ২০২৪ সালে জার্মানিতে। এখনও প্রায় দুই বছর সময় আছে হাতে। ২০২৪ সালের সেই ইউরোর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ।

জার্মানির ফ্রাংকফুর্টে আজ (৯ অক্টোবর) বসতে চলেছে ইউরোর বাছাইপর্বের ড্র। উয়েফার ৫৫টি সদস্য দেশের মধ্যে বাছাইপর্বে অংশ নেবে ৫৩টি দেশ। স্বাগতিক হিসেবে জার্মানি সরাসরি অংশ নেবে ইউরোর আসরে। আর ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর ফলে নিষিদ্ধ থাকায় বাছাইপর্বে অংশ নিতে পারবে না রাশিয়া।  

বাছাইপর্বে সাতটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল আর বাকি তিন গ্রুপে থাকবে ছয়টি করে দল। ন্যাশনস লিগের চার ফাইনালিস্ট ইতালি, স্পেন, নেদারল্যান্ড আর ক্রোয়েশিয়া থাকবে কম দল  ছয় দলের গ্রুপে। 

এদিকে ন্যাশনস লিগের মাধ্যমে প্লে-অফ নিশ্চিত করেছে ১২ টি দল।  

ন্যাশনস লিগ থেকে প্লে-অফ নিশ্চিত করা দল:

লিগ-এ : ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড।
লিগ-বি : সার্বিয়া, স্কটল্যান্ড, বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইসরায়েল। 
লিগ-সি : গ্রীস, তুরষ্ক, কাজাখস্তান, জর্জিয়া।

বাছাইপর্বের ১০টি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে ইউরোর চূড়ান্ত পর্বে। তাদের সঙ্গে স্বাগতিক হিসেবে থাকবে জার্মানি।  

এদিকে, রাজনৈতিক বৈরিতাসহ অন্যান্য কিছু বিধিনিষেধের কারণে কয়েকটি দল লড়তে পারবে না একে অন্যের বিপক্ষে। জিব্রাল্টার-স্পেন, বেলারুশ-ইউক্রেন আর আর্মেনিয়া-আজারবাইজানের এক অন্যের বিপক্ষে মাঠে নামবেন না। 

ন্যাশন্স লিগ পট : ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড। 

পট-১ : পর্তুগাল, ডেনমার্ক, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম।
পট-২ : ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, ইসারায়েল, বসনিয়া-হার্জেগোভেনিয়া, সার্বিয়া, স্কটল্যান্ড, ফিনল্যান্ড। 
পট-৩ : ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, আলবেনিয়া, মন্টেনেগ্রো, রোমানিয়া, সুইডেন, আর্মেনিয়া।
পট-৪ : লুক্সেমবার্গ, আজারবাইজান, জর্জিয়া, গ্রীস, তুরষ্ক, কাজাখস্তান, কসোভো, বুলগেরিয়া, ফারো আইসল্যান্ড, নর্থ মেসিডোনি।
পট-৫ : স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, সাইপ্রাস, বেলারুশ, লিথুনিয়া, জিব্রালটার, এস্তোনিয়া, লাটভিয়া, মলডোভা, মাল্টা।
পট-৬ : সান ম্যারিনো, অ্যান্ডোরা, লিখচেস্টাইন।

ইত্তেফাক/এসএস