প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর নেতৃত্বে এই ধর্মীয় শোভাযাত্রা বের হয়। রোববার (৯ অক্টোবর) সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর শাহবাগ, মৎস্য ভবন ও দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয়। ছবি: ফোকাস বাংলা
