সংসদ উপনির্বাচন

সাজেদা চৌধুরীর আসনে মনোনয়ন জমা দিলেন তার ছেলে

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৮:২৮

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। 

ছবি- সংগৃহীত

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি- সংগৃহীত

এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে শাহদাব আকবর লাবু চৌধুরীকে ঢাকা থেকে ফরিদপুরে প্রবেশের সময় দৌলতদিয়া থেকে কয়েক শ গাড়ির বহর নিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা।  নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এমএএম