তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। শনিবার (১৫ অক্টোবর) তার ঢাকায় আসার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এই সফরে বাংলাদেশের সঙ্গে দেশটির বিমান চলাচল ও জনশক্তি প্রেরণসহ বেশ কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ইতোমধ্যেই জ্বালানি সহযোগিতার বিষয়ে ব্রুনাই ও বাংলাদেশের মধ্যকার এলএনজি আমদানির সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরে আসছেন। এর মধ্য দিয়ে এলএনজি আমদানিসহ দেশটির সঙ্গে আরও চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

