বাসের ধাক্কায় কলেজছাত্রসহ নিহত ২

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৩:০৯

আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লারাস্তা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকাল সোয়া ৮টায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাফিজ (১৮)। সে রুপগঞ্জের মিয়া বাড়ি এলাকার নাইমের ছেলে। অপরজন দুলাল মিয়া (৫০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বানছারামপুর থানার বাহেরচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়  নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। 

অপর এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় আকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশগুলো হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। 

ঘাতক বাসটি আটক করে কাচঁপুর হাওয়ে থানা পুলিশ নিয়ে গেছে। বাসের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনা নিশ্চিত করেন। 

ইত্তেফাক/পিও