ছাগল নিয়ে বিপাকে বকশীগঞ্জ থানা! 

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৯:৪১

ছাগল নিয়ে বিপাকে পড়েছেন জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ। প্রকৃত মালিক না পাওয়ায় গত ২৪ ঘণ্টা ধরে আটক রেখেছে ২টি ছাগল। 

বকশীগঞ্জ থানা। ছবি- সংগৃহীত

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক ছাগলের অত্যাচারে ১১ অক্টোবর ২টি ছাগল ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এর পর থেকেই ছাগল ২টি বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রয়েছে। ছাগলের মালিক ছাগলের মুক্তির জন্য থানায় যায়নি। প্রকৃত মালিক না পাওয়ায় ছাগল হস্তান্তর করতে পারছে না থানা কর্তৃপক্ষ। তাই ২৪ ঘণ্টায়ও বকশীগঞ্জ থানা থেকে আটক ছাগল ২টির মুক্তি মেলেনি। 

থানায় আটক করে রাখা ২ ছাগল। ছবি- ইত্তেফাক

এব্যাপারে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, ছাগলের অত্যাচারে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট হয়। বার বার বলার পরেও মালিক পক্ষ বিষয়টি আমলে নেয়নি। তাই ছাগল ২টি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

 ফাইল ছবি (সংগৃহীত)

এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, মালিক পাওয়া গেলেই ছাগল হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন