মেসি না থাকলে কি হয় বুঝল পিএসজি

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০১:২৭

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে পিএসজি ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগালের দল বেনফিকার। যেই বেনফিকাকে তাদের ঘরের মাঠে গিয়ে লিওনেল মেসির বিশ্বমানে গোলে হারিয়ে এসেছিল পিএসজি, সেই দলটির বিরুদ্ধে প্যারিসে মুখ থুবড়ে পড়ল ক্রিস্টোফ গ্ল্যাটিয়ারের ছেলেরা। এই ম্যাচ অমীমাংসিত হয়ে শেষ হয় ১-১ ব্যবধানে। ৩৯ মিনিটে কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় জাও মারিও পেনাল্টি থেকে সমতায় ফেরায় বেনফিকাকে। এই ম্যাচ আবারও প্রমাণ করল যতই সহ নাবিক থাকুক, মূল নাবিক ছাড়া জাহাজ কানা। এর আগে লিগ ওয়ানের ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি মেসি। সেই ম্যাচেও পিএসজি পয়েন্ট নষ্ট করে। বুঝল পিএসজি, মেসি না থাকলে কী হয়।

গ্রাহাম পটারের অধীনে বেশ ভালোভাবেই মানিয়ে নিচ্ছে চেলসি। টানা তিন জয় নিয়ে সান সিরোতে পা রাখা অবামেয়াংরা এসি মিলানকেও হারাল হেসেখেলেই। তবে চেলসি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে এ রাতে ধুঁকেছে অন্য বাকি বড় দলগুলো।

মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে শাখতার দোনেস্কের সাথে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিও নিজেদের ম্যাচে ড্র করেছে। আর ইসরায়েলি দল ম্যাকাবি হাইফার কাছে ০-২ গোলে হেরেছে জুভেন্টাস।

সান সিরোতে দুই দলের খেলা ছাপিয়ে যে বিষয়টি বেশি মুখ্য হয়ে উঠেছে তা হচ্ছে—রেফারিং। জার্মান রেফারি ডেনিয়েল শিবার্ট এ ম্যাচে মোট কার্ড দেখিয়েছেন ১০টি, যদিও কোনো দলই এদিন ফিজিক্যাল ফুটবল খেলেনি। ১০ কার্ডের প্রথমটিই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

১৭ মিনিটে রিস জেমসের পাস থেকে বক্সে বল পান ম্যাসন মাউন্ট। তাকে চার্জ করেন মিলান সেন্টার-ব্যাক ফিকায়ো টোমোরি। হাতে স্পর্শ করে মাউন্টকে আটকানোর চেষ্টা করলেও তাকে ছাড়িয়ে গিয়ে শট নেন মাউন্ট। মিলান গোলরক্ষক সে শট ফিরিয়ে দেয়ার পর বাঁশি বাজান রেফারি। সবাইকে অবাক করে দিয়ে পেনাল্টি স্পটে আঙুল রাখেন তিনি। শুধু তাই না, সেই সামান্য ফাউলেই টোমোরিকে দেখানো হয় লাল কার্ড।

জর্জিনহো সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ১০ জনে নেমে যাওয়া আর কখনোই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ৩৪ মিনিটে মাউন্টের এক পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অবামেয়াং।

লিভারপুলের বিপক্ষে লিগের ম্যাচকে সামনে রেখে আরলিং হালান্ডকে বিশ্রাম দিয়েছিলেন সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। কিন্তু এই নরওয়েজিয়ানের অনুপস্থিতিতে কোপেনহেগেনের বিপক্ষে কোনো গোল করতে ব্যর্থ হয়েছে সিটিজেনরা। তবে গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার আগে যথেষ্ট নাটকীয়তা উপহার দিয়েছে এ ম্যাচ।

ইত্তেফাক/জেডএইচ