বিশ্ব দৃষ্টি দিবস, ২০২২ উপলক্ষে ”আপনার চোখকে ভালবাসুন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিশনস্প্রিং এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এতে ১০০ জন দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় । ভিশনস্প্রিং বাংলাদেশের রিডিং গ্লাসেস ফর লাইভলিহুড কর্মসূচির সমন্বয়কারী জনাব অনুপম সেনগুপ্ত জানান, ২০০৬ সাল থেকে ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশে ৬৪ জেলায় প্রায় ৯৫ লাখ লোকের চক্ষু পরীক্ষা করে প্রায় ১৯ লক্ষ মানুষের কাছে দৃষ্টিশক্তি ক্রুটি সংশোধনে চশমা দেয়া হয়েছে।
চোখ পরীক্ষা ও চশমা পেয়ে কড়াইল বস্তিতে থাকা দরিদ্র মানুষ অনেক খুশি। উক্ত চক্ষু শিবিরের ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক ডাঃ রেহানুম এনজেলাসহ ভিশনস্প্রিং এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
