জমিতে শীতকালীন ফসলের জন্য বীজ বোনা প্রায় শেষ। শীতকাল শুরু হওয়ার আগ থেকেই কৃষকের ব্যস্ততা বেড়ে যায়। কারণ শীতের শুষ্ক মৌসুমে জমিতে শীতকালীন সবজি উৎপাদনের উপযোগী সময়। এ সময় বীজ বোনার জন্য চাষের উপযোগী করে জমি তৈরি করা হয়। বীজ বোনার কয়েক সপ্তাহের মধ্যে চারা অঙ্কুরিত হওয়ার পর কৃষক-কৃষাণীদের কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। জমিতে সঠিক পরিমাণে সার ও পানি দেওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হয় পোকামাকড় যেন ফসল নষ্ট করতে না পারে। এ জন্য কৃষাকরা ফসল পরিচর্যায় দলবেঁধে জমিতে নেমে পড়েন আগাছা বাছাই করতে। ছবিগুলো শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কেরাণীগঞ্জের জগনাথপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
