মেঘ, বৃষ্টি এবং আড়ালেই হাত বাড়ালেই যেন শ্বেত-শুভ্র হিমালয়! আর একটু এগোলেই হয়তো ছুঁয়ে ফেলা যাবে চোখ জুড়ানো, মন ভোলানো বরফে ঢাকা পর্বতটাকে। হিমালয় মানেই এক বিস্ময়কর রহস্য, সৌন্দর্যের সব রং-এর মিশ্রণেই অপরূপ কাঞ্চনজঙ্ঘা। স্বাধীন ভূখণ্ডের পর কাঁটাতার পেরিয়ে যাদের পর্বতটাকে দেখার সৌভাগ্য হয় না তাদের জন্য সুবর্ণ সুযোগ শরতের শীতকাল স্পষ্ট ফুটে ওঠে রুপালি কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়ের তেঁতুলিয়া এসে প্রকৃতি পিপাসু সমতলভূমির যেকোনো মানুষ উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার রুপালি লাবণ্য। ছবি: ফোকাস বাংলা
