ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, দুই প্রতারক আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৪:১৮


কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে শুক্রবার রাতে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মঞ্জুর আলম সোহান (২৮) ও কোদালিয়া পাড়া গ্রামের শাহজাহান মন্ডলের পুত্র সোহান মন্ডল (২৭)।

ভেড়ামারা থানার ওসি গোলাম মোস্তফা জানান, অভিযুক্ত দুইজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাতবাড়িয়া গ্রামের মাঠ পাড়ায় পিয়ার আলীর পুত্র মোমিনের কাছে ২০ হাজার টাকা দাবি করে। অন্যথায় মাদক কারবারি হিসেবে আটক করবে বলে হুমকি দেন। 

এই সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দেওয়া ২ যুবককে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে।

 

ইত্তেফাক/পিও