বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলার মতো মানুষ খোঁজ পাওয়া বিরল। সঙ্গীতের তালে নোরার শরীর যেন ভিন্ন মাত্রা যোগ করে। তার নাচে বুদ হয়ে থাকেন দর্শকরা। এবার গোলাপি বিকিনি পরেই সমুদ্রসৈকতে নেচে ঝড় তুললেন নোরা।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন নোরা। ভিডিওটি থাইল্যান্ডের একটি সমুদ্রসৈকতে শ্যুট করা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে সমুদ্রসৈকতেই উদ্দাম নাচে মেতেছেন অভিনেত্রী। সমুদ্রের দিক থেকে আসা হাওয়াতে চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সেই কারণে চুলও বেঁধে নিয়েছেন তিনি।
সমুদ্র সৈকতের পাশাপাশি রিসোর্টের সুইমিং পুলের কাছেও একটি গানে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। সেই নাচের ভিডিওতেও লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাকে।

বিয়ের দুই মাসে অন্তঃসত্ত্বা আলিয়া, মুখ খুললেন বোন