কুড়িয়ে পাওয়া ৩৪২ কেজি আপেল গেলো কোথায়

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৮:০৭

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৩টায় মিরসরাই থানা পুলিশ ডিউটি করে আসার পথে সুফিয়ারোড় ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশে ৩১ কার্টুনে থাকা ৩৪২ কেজি আপেল দেখতে পান। তখন তারা সেগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে এই আপেল এতিমখানা ও আশ্রমে বিতরণ করা হয়। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান ও মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এগুলো বিতরণ করেন। 

জানা গেছে,

মিরসরাই থানা। ছবি- সংগৃহীত

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, কুড়িয়ে পাওয়া ৩১ কার্টন আপেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় তেমুহানি মোহাম্মাদীয়া আজিজুল উলূম মাদরাসা ও এতিমখানা, মসজিদিয়া ইউনূছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানা ও গোভনিয়া এলাকার রাধা মাধব জিয়ো আশ্রমে এই আপেলগুলো বিতরণ করে দেওয়া হয়েছে। এই ৩১ কার্টন আপেলগুলোর মধ্যে আনুমানিক ৩৪২ কেজি আপেল রয়েছে। যাহার পাইকারি বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। 

আপেল। ছবি- সংগৃহীত

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শুক্রবার রাতে পুলিশের একটি টিম ডিউটি করে আসার পথে মহাসড়কের সুফিয়ারোড় ইউটার্ন এলাকায় আপেল গুলো রাস্তার পাশে ৩১ কার্টন আপেল দেখতে পেয়ে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে কেউ আপেলের কার্টনে করে অবৈধ মালামাল নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে পুলিশের গাড়ি দেখে তারা হয়তো দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ইত্তেফাক/এমএএম