সাকিবের সামনে শীর্ষস্থান শক্তপোক্ত করার সুযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০২:২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত সেরা বোলার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৪১ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরে এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব।  ৩১ ম্যাচের ৩০ ইনিংসে ১১০.১ ওভার বল করে ৭০৯ রান দিয়ে ৪১ উইকেট নিয়েছেন তিনি।

২৯ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তবে এই বিশ্বকাপে যারা খেলছেন, তাদের মধ্যে উইকেট শিকারে সাকিবের ধারে কাছে নেই কেউ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সাকিবের সামনে সুযোগ থাকছে উইকেট সংখ্যাটা অন্য সবার থেকে আরো বাড়িয়ে নিতে।

এই বিশ্বকাপে অংশ নেওয়াদের মধ্যে সাকিবের পর উইকেট শিকারেএ তালিকায় আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১৮ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন ভারতের এই অলরাউন্ডার। এরপর আছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ১৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছেন অজি গতিতারকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং গড় ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রির। তার গড় ১৩ দশমিক ৫৮। ৫.১৭ ইকোনমি রেট নিয়ে সেরা ইকোনমি রেট আরেক ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনের।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সেরা বোলিং ফিগার শ্রীলংকার অজান্থা মেন্ডিসের। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

চার ছক্কা এই টুর্নামেন্টে এক আসর সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার। গত আসরে ১৬ উইকেট নিয়েছেন তিনি।

ইত্তেফাক/এসএস