ইন্দুরকানী‌তে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৯:৩৪

পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী ম‌নিরুল ইসলাম গাজী (৫৮) ও চালক আব্দুল্লাহ আল সা‌কিব (১৭) নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার সকাল ১১ টার দি‌কে বা‌লিপাড়া পি‌রোজপুর সড়কের ফায়ার সা‌র্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনায় আহত সা‌কিব‌কে উন্নত চি‌কিৎসার জন্য খুলনা থে‌কে ঢাকায় নেয়ার প‌থে রাত ১১ টার দি‌কে মারা যান।

আরও পড়ুন: খালিয়াজুরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

সা‌কিব ইন্দুরকানীর মুফতি আবু ছা‌লেহ হেলালীর ছেলে ও ম‌নিরুল ইসলাম গাজী উপ‌জেলার ইন্দুরকানী গ্রা‌মের আফতার গাজীর ছে‌লে।

স্থানীয়রা জানান, সা‌কিব মোটরসাইকেল নিয়ে ইন্দুরকানীর দি‌কে যা‌চ্ছি‌লেন। এ সময় ম‌নিরুল ইসলাম গাজী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজন আহত হন। তাদেরকে উদ্ধার করে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপতা‌লে নেওয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে ম‌নিরুল ইসলাম গাজী মারা যান। পরে সাকিবকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার প‌থে রাত ১১ টার দি‌কে মারা যান সা‌কিব।

ইত্তেফাক/এমআরএম