গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কাগকাঠি গ্রামের সাইখুল্লার ছেলে। তিনি বাসের হেলপার ছিলেন।
হাইওয়ে পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার ঢাচাপরীগঞ্জ এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও অনন্ত ১০ জন যাত্রী আহত হন।
আরো পড়ুন : আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ
হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত হেলপারের স্বজনদের কাছে খবর দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
