নাসিরনগরে আগুনে পুড়ল ঘর-গরু

আপডেট : ১৪ জুন ২০১৯, ১০:৪১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে আগুনে পুড়ে ২টি ঘর, ৬টি গরু ও  ফসল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে আগুনের এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: খালিয়াজুরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন  ও ক্ষতিগ্রস্তরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে জালু মিয়ার গরুর ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত্র হয়।  এ সময় হাছান আলীর ঘরেও আগুন লাগে। এতে ঘরসহ ৬টি গরু, জমির ফসল ও নগদ ১৭ হাজার টাকা পুড়ে যায়।পরে স্থানীয়ভাবে আগুন নেভানো হয়।

ইত্তেফাক/এমআরএম