চট্টগ্রাম বন্দর চ্যানেলে একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার জাহাজ চলাচলের জন্য চ্যানেল খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: গাছে বেঁধে অন্তঃসত্ত্বাকে নির্যাতন: ওসি-এসআই শোকজ
বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ছোট একটি লঞ্চকে রক্ষা করতে গিয়ে এক্সপ্রেস মহানন্দা জাহাজের সঙ্গে তেলবাহী বুরগান জাহাজের সংঘর্ষ হয়। এতে কর্ণফুলী চ্যানেলে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বন্দর চ্যানেল আবার খুলে দেওয়া হয়। এখন জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
