দুই ম্যাচ পর একাদশে ফেরা মেসির জন্য দিনটি ছিলৈ দুর্ভাগ্যেরই। চলতি মৌসুজমে দুর্দান্ত ছন্দে থাকা মেসি আজকের ম্যাচেও গোল পেতে পেতে পাননি। তার সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে গোলবার। তবে মেসিকে গোলবার আটইকে দিলেও পারেনি নেইমারকে আটকাতে। নেইমারের একমাত্র গোলে চির প্রতিদ্বন্দ্বী মার্সেইকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে এখন পর্যন্ত চলতি লিগে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণই থাকলো।
প্রথমার্ধ্বের যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পের এ্যাসিস্টে ব্রাজিলিয়ান তারকা গোল করে জয় এনে দেন পিএসজিকে। সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ড্রয়ের পর মার্সেইর বিপক্ষে শেষ পর্যন্ত জয়ের ধারায় ফিরেছে পিএসজি।
হালকা ইঞ্জুরির কারণে ক্রিস্টোফে গ্যালতিয়ের শেষ দুই ম্যাচে বিশ্রামে রেখেছিলেন লিওনেল মেসিকে। তবে দুই ম্যাচ পর দলে ফিরে হতাশই হতে হয়েছে মেসিকে। বক্স্বের ঠিক বাইরে থেকে নেওয়া তার ফ্রি কিক থেকে গোল পেতে পেতেও পায়নি পিএসজি। মেসির নেওয়া ফ্রি কিক ক্রসবারে লেগে মাটিতে পাড়লেও অতিক্রম করেনি গোললাইন।
মেসির ফ্রি কিকের আগেই দুর্দান্ত সেভের মাধ্যমে এমবাপ্পেকে দুইবার হতাশ করেছেন মার্সেই গোলরক্ষক পাও লোপেজ। প্রথমার্ধ্ব শেষে যখন গোলশূন্য সমতায় যাওয়ার প্রস্তুতিতে দর্শকরা তখনই মার্সেইয়ের জালে বল জড়িয়ে পিএসজিকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
প্রথমার্ধ্বের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে ভিতিনহার বাড়ানো বল এমবাপ্পের কাছে যায়। ফরাসি তারকা সেই বল বাড়ান নেইমারের দিকে। দারুণ ফিনিশিংয়ে প্রথম ছোঁয়াতেই মার্শেইয়ের জালে বল জড়ান নেইমার। চলতি মৌসুমে লিগে এটি নেইমারের নবম গোল। এই গোল দিয়ে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানটাও দখল করেন নেইমার।
পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধ্বে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছ মার্শেই। তবে পিএসজির রক্ষনভাগে গিয়ে বারবার ব্যর্থ হতে হয়েছে তাদের। এর মাঝেই ম্যাচের ৭২ মিনিটে নেইমারকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মার্শেইয়ের স্যামুয়েল গিগো। কার্যত মার্শেইয়ের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় সেখানেই।
শেষ পর্যন্ত ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের শীর্ষ অবস্থান করছে পিএসজি। আর সমান ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে রয়েছে মার্শেই।
