তালায় ২০০ কেজি ভেজাল গুড় জব্দ 

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫:৫৯

তালা উপজেলার জুজখোলা গ্রামে ভেজাল বিরোধী অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা বাজার তদারকি টিমের সদস্যরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। 

এ সময় জুজখোলা এলাকার হাবিবর রহমানের কৃত্রিম গুড় উৎপাদনের কারখানা থেকে ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয় এবং ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় টিমের সদস্যরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার পাটকেলঘাটা বাজারের মেসার্স কামরুল স্টোরে ১ হাজার, আচিমতলায় টাটা ফুডস প্রোডাক্টস কারখানায় ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মো. আব্দুল মতিন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান।

ইত্তেফাক/এআই