রাশিয়াকে 'সন্ত্রাসী শাসনব্যবস্থা' ঘোষণা এস্তোনিয়ার 

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২০:১৪

ইউক্রেনের ভুখণ্ড অবৈধভাবে দখলের জন্য রাশিয়ার ওপর নিন্দা জানিয়েছে এস্তোনিয়া। একই সঙ্গে দেশটি রাশিয়াকে একটি সন্ত্রাসী শাসনব্যবস্থা হিসেবে ঘোষণা করেছে। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা রয়েছে, রাশিয়াকে সন্ত্রাসী শাসনব্যবস্থা হিসেবে দেশটির পার্লামেন্টের ১০১ আসনের মধ্যে ৮৮ জন আইনপ্রণেতা পক্ষে ভোট দিয়েছেন। এতে অনুপস্থিত ছিল ১০ জন সংসদ সসদ্য। ভোট দেওয়া থেকে বিরত ছিল তিনজন।  

বিবৃতিতে বলা হয়েছে, এস্তোনিয়ান পার্লামেন্ট রাশিয়াকে একটি সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং রাশিয়ান ফেডারেশনকে সন্ত্রাসবাদ সমর্থনকারী দেশ হিসেবে ঘোষণা করেছে। এতে আরও বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসন, পারমানবিক হামলার জন্য হুমকি রাশিয়া- ইউরোপ এবং সমগ্র বিশ্বের শান্তির জন্য সবচেয়ে বড় বিপদে ফেলেছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর