গত সপ্তাহেই মুক্তি পেয়েছে দিশা পাটানি অভিনীত ঈদ স্পেশাল ছবি ভারত। ছবিটি প্রথম দিনেই রেকর্ড ভেঙেছে বহু হিন্দি ছবির বক্স অফিস। সেই আনন্দে গতকাল নিজের জন্মদিনে দ্বিগুণ হুল্লোড়ে মাতলেন বার্থ ডে গার্ল। জন্মদিনের পার্টিতে অন্যান্য বন্ধুদের সঙ্গে বাস্তিনে দেখা গেছে দিশার প্রেমিক টাইগার শ্রফকেও।
বাঘছাল প্রিন্টেড অফ শোল্ডার টিউব টপ আর ডেনিমে ভারী মিষ্টি দেখাচ্ছিল দিশাকে। টাইগার নিজেকে মুড়েছিলেন কালো ট্রেন্ডি পোশাকে। রেঁস্তোরা থেকে বেরোনোর সময় ভক্তরা ঘিরে ধরেন তাদের। কয়েকজনের সঙ্গে হাতও মেলান দিশা-টাইগার।
আরও পড়ুন: গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন, এসআই প্রত্যাহার
জন্মদিনের হুল্লোড় তো ছিলই। পাশাপাশি একটি পার্সিয়ান বিড়াল ছানা কিনে নিজেই নিজেকে উপহার দেন দিশা। পরিবারের এই নতুন সদস্যের ছবি তুলে পোস্ট করে দিশা লেখেন ‘নতুন সদস্য এল বাড়িতে।’ প্রত্যুত্তরে টাইগার শ্রফের বোন কৃষ্ণা দিশাকে বলেন: ‘ভীষণ মিষ্টি কিটি!!’

মাত্র ২৬-য়েই দিশা পাটানি অভিনয় করেছেন এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কুংফু যোগা, বাগী ২-তে। ঈদ স্পেশাল সালমান খানের ছবি ভারত-এ তাকে দেখা গেছে ভাইজানের সঙ্গে জমিয়ে অভিনয় করতে।
অআগামী দিনে দিশাকে দেখা যাবে মোহিত সূরীর মালাঙ্গ ছবিতে। দিশার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর এবং কুণাল খেমুকে।
ইত্তেফাক/বিএএফ
