টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখী হচ্ছে এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাক অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় ব্রিসবেনের গ্যাবায় মুখোমুখি হবে আফগানিস্তান-পাকিস্তান।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বিপরীত অভিজ্ঞতা হয়েছে দুই দলের। বাংলাদেশকে ৬২ রানে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেইও শুরু করেছে আফগানিস্তান। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ৬ উইকেটে হেরে প্রস্তুতি শুরু করেছে বাবর আজমের দল।
আজ নিজেদের শেষ ম্যাচে দুই দলই চাইবে জয়ের মাধ্যমে প্রস্তুতি পর্ব শেষ করে মূল পর্বে পা রাখতে। বাংলাদেশকে বেশ দাপটের সঙ্গে হারিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে মোহাম্মদ নবীর দল। ব্যাটিং বা বোলিং, দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছে আফগানরা। আজ পাকিস্তানের বিপক্ষেও জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই আফগানরা।
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করা পাকিস্তানের আজ লক্ষ্য জয়ের ধারায় ফেরা।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
আফগানিস্তান স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিবুর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।
