ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, আহত ৩০

আপডেট : ১৪ জুন ২০১৯, ১৭:১৮

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। আহতরা সবাই নির্মাণ শ্রমিক। 

জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে সকাল ৭টার দিকে সদর উপজেলার উরশিউড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে ৫৬জন যাত্রী ছিলেন। কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার ওই নির্মাণ শ্রমিকরা চট্টগ্রামের পটিয়াছড়িতে যাচ্ছিলেন। 

আরও পড়ুন: হ্যান্ডকাপসহ আসামির পলায়ন, পরে ধরা

নির্মাণ কাজের ফোরম্যান মো. শরীফ মিয়া জানান, পটিয়াছড়িতে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, সদর হাইওয়ে থানা, মডেল মসজিদের কাজের জন্য তার বৃহস্পতিবার রংপুর থেকে রওনা হয়েছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ সেলিম উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইত্তেফাক/অনি