টাকার জন্য একমাত্র মেয়ের চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা

আপডেট : ১৪ জুন ২০১৯, ২০:৩৯

দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রিয়া মনি (৭)। বর্তমানে ওই হাসপাতালের কার্ডিয়াক/ভাসকুলার সার্জারি (মহিলা ও শিশু) বিভাগে ২ নং ওয়ার্ডে (বেড নং x-৫) ভর্তি রয়েছে সে।

রিয়া মনির বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহব্বপুর তুলশিপাড়া গ্রামে। তার বাবার নাম আইয়ূব আলী। পেশায় তিনি দিনমজুর।

হাসপাতালে রিয়া মনির সঙ্গে থাকা প্রতিবেশী ইমরান চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে রিয়া মনিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দুপুরে তাকে বের করার খানিক পর তার ব্লিডিং হতে থাকে। ওই রাতেই তাকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যান চিকিৎসরা। এখন সে আইসিইউতে আছে। বর্তমানে শিশুটির অবস্থা কিছুটা ভালো। আগামী তিন/চার দিন পর অবস্থা বুঝে রিয়াকে হাসপাতালের বেডে নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


অপারেশনের পর রিয়া মনি।

রিয়া মনির বাবা আইয়ূব আলী জানান, ২০১৭ সালে ইকো টেস্টের মাধ্যমে তার হার্টে ফুটো সনাক্ত হয়। অর্থাভাবে অসচ্ছল পরিবারের পক্ষে মেয়ের উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। আত্মীয়-স্বজনের সহযোগিতা ও পরিবার সহায়সম্বল বিক্রি করে অপারেশনের খরচের কিছু টাকা সংগ্রহ করা হয়েছে। মেয়ের অপারেশনসহ আনুষঙ্গিক ব্যয় হবে দুই লাখ টাকার বেশি। এই মূহুর্তে এতো টাকা সংগ্রহ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। একমাত্র মেয়েকে বাঁচাতে বৃত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি।

আরও পড়ুন: গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন, এসআই প্রত্যাহার

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা। বিকাশ: ০১৭৪৯ ৬০২৮৭৯ (রিয়ার মা),  ০১৭৯৮৭৯০১০১ (রিয়ার ভাই), রকেট: ০১৯৪০৩০০৫২১৪, রকেট: ০১৭৯৮৭৯০১০১৯।
০১৭৩৯০৭৯৩৩২ রিয়ার বাবা আইয়ূব আলী।
সঞ্চয়ী ব্যাংক হিসাব: ৫১০৭৮০১০২৫৩২৫ সোনালী ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা ও ডাচ-বাংলা ব্যাংক হিসাব: ১২৬-১০৫-২৭২২১২ ।

ইত্তেফাক/বিএএফ