৫ম উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবেনা। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। আমরা চাই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়।
শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা প্রিজাইডিং অফিসারদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। এর ব্যত্যয় হলে জবাবদিহি করতে হবে। যে কোনো সমস্যায় প্রিজাইডিং অফিসারদের পুলিশ প্রশাসনসহ রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের জানাতে হবে।
আরও পড়ুন: হ্যান্ডকাপসহ আসামির পলায়ন, পরে ধরা
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকার সভাপতিত্বে মত বিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, ফরহাদ আহমেদ খান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ইউএনও জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি
