গাজীপুরের শ্রীপুরে রেললাইনে ক্রেন উল্টে পড়ে যাওয়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আক্টোবর) বেলা সাড়ে ১১টায় ক্রেনটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এ কারণে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল ফের শুরু হয়।
এর আগে, গত মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
