দেশে রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে সিনেমা নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন ২০১৭ সালে। দীর্ঘ চার বছর পর সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। আগামী ২১ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এই সিনেমায় সবার নজর কেরেছেন অভিনেতা এনামুল হক। তিনি মিয়ানমার সেনা বাহিনীর মেজর অং সান থুরার চরিত্রে অভিনয় করেছেন। এই চলচিত্রে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনীর অত্যাচার-নির্যাতন তুলে ধরা হয়েছে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘রোহিঙ্গা’ সিনেমার ট্রেলার। এ উপলক্ষে রাজধানীর এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলীরা ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

‘গল্প ভালো হলে সে সিনেমা অন্তর্জাতিক উৎসবে যাবে’