ভাঙাচোরা সড়ক আর চলমান নির্মাণকাজের মধ্যে চলাচলের সময় যানবাহনের চাকায় উড়ছে ধুলা-বালু। শীতের কুয়াশার মতো ধুলায় আচ্ছাদিত রাস্তাঘাট। চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডলী পাকিয়ে উড়ছে ধুলা। রাস্তায় নেমেই নাকাল হচ্ছেন নগরবাসী। নাকে-মুখে-চোখে ধুলো ঢুকে দমবন্ধ হওয়ার উপক্রম। ছবিগুলো শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর কাজলায় বাঁশেরপুল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।
