কথাচর্চার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৭:৩০

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গল্প চর্চার অনুষ্ঠান কথাচর্চার বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর পাঠক সমাবেশ-এর কাঁটাবন শাখায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। 

এদিন বিকেল ৫ টায় আইজাক সাহার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি কথাচর্চা সম্পর্কে পরিচয় দেন। স্বাগত ভাষণ দেন স্বকৃত নোমান। 

বিষ্ণু সরকারের সঞ্চালনায় বাংলা ছোটগল্প কেন্দ্রিক আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক নাসরীন জাহান ও আহমাদ মোস্তফা কামাল। গল্প পাঠে অংশ নেন সাত্যকি হালদার ও মোজাফফর হোসেন। 

ছোটগল্পের প্রতি পাঠকদের আগ্রহ ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। সাম্প্রতিককালের ছোটগল্পের গঠনশৈলী, গল্পের প্রেক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে লেখক ও পাঠকের মধ্যে মতবিনিময় হয়। 

ইত্তেফাক/এএএম