কুমিল্লায় মাদকসহ চোরাকারবারি আটক

আপডেট : ১৫ জুন ২০১৯, ০০:১৪

কুমিল্লায় মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। কুমিল্লা-১০ বিজিবির সদস্যরা জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি ও সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৬৫) ও শাহাদাত হোসেনকে (২৩) আটক করে। 

আটক বিল্লাল সদর উপজেলার শুভপুর গ্রামের মৃত সরু মিয়ার ছেলে এবং শাহাদাত হোসেন উপজেলার কুডোরিয়া পাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। 

বিজিবি জানায়, তাদের একাধিক টিম শুক্রবার ভোরে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ছয়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। 

বিজিবির অপর একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ শাহাদাত হোসেনকে আটক করে। এছাড়া বিজিবি পৃথক টিম সীমান্তের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল মদ ও আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল জব্দ করে।

আরও পড়ুন: চাঁদপুরে দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুর, আটক ৫

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, জব্দকৃত ইয়াবা ও মাদকদ্রব্যসহ মালামালের আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি