টাঙ্গাইলে নিখোঁজ শিশুর লাশ মিললো ডোবায়

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১:০৩

টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিন নিখোঁজ থাকা শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের আমান উল্লাহর ইটভাটার সামনে থেকে শিশু নুরুল ইসলাম রহস্যজনকভাবে নিখোঁজ হয়। 

শিশু নুরুল ইসলাম নিখোঁজ হওয়ার পর সন্দেহের তীর ছিল তার সৎ ভাই-বোনের দিকে। এদিকে ছেলেকে ফিরে পাওয়ার আশায় তার মা মিনি বেগম মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেন। কিন্তু শুক্রবার বিকালে বাড়ির পাশের ডোবা থেকে শিশুর উদ্ধার করে পুলিশ।
 
শনিবার (২২ অক্টোবর) মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, নুরুল ইসলামের পিতার নাম মোসলেম খান। মোসলেম খানের সৎ পুত্র নুরুল ইসলাম। 

নুরুল ইসলামের নানা বাদশা মিয়া জানান, তার মেয়ের জামাই সোমলেম খানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার মেয়ে মিনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে দুই পুত্র ও চার কন্যা রয়েছে। গত ১৯ অক্টেবার বুধবার বেলা এগাটার দিকে তার নাতি নুরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে পাশেই আমান উল্লাহর ইটভাটার সামনে খেলতে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেছেন তার মেয়ে মিনি বেগম। ডায়েরীর সূত্র ধরে পুলিশ নুরুলের লাশ উদ্ধার করে। 

শিশুপুত্র নুরুল ইসলামরে মা মিনি বেগম ও তার নানা বাদশা মিয়ার অভিযোগ, সম্পত্তির লোভে সৎ ভাই-বোন নুরুল ইসলামকে হত্যা করেছে। তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ওসি মো. আইয়ুব হোসেন খান বলেন, শিশু নুরুল ইসলাম নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 
  

 

 

ইত্তেফাক/পিও