গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২:২৭

গাজীপুর মহানগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে এনামুল ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বোর্ডের বাজার এলাকার হাসু মিয়ার ছেলে ফরিদ (১৯)।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা করে আসামিদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এসকে