আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেলিম (২২) নামের এক রাজমিস্ত্রী নিহত এবং জামিল নামের একজন আহত হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে জোকার দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জামিলকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় জোকার দিয়ায় আজগরের বাড়িতে রাজমিস্ত্রীরা কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ের তারা। এতে ঘটনাস্থলে সেলিম নিহত হন। সেলিমের বাড়ি সোনারগাঁও উপজেলার গুরুবদী। তিনি মাহমুদপুর ইউনিয়নে জোকারদিয়া মামা বাড়ি থাকতেন। আহত জামিলের বাড়ি টোটার বাগ এলাকায়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনা নিশ্চিত করেন।
