নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: হানিফ

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৬:৪৪

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ষড়যন্ত্র করা হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। ছবি- ফোকাস বাংলা

শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর সবুজবাগে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মাহাবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি-জামায়াতের একমাত্র লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করা।

হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জনগণের জন্য কিছু করেনি। মানুষের কাছে তারা কী বলে ভোট চাইবে। এ কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।

ইত্তেফাক/এমএএম