রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫:৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ছবি-প্রতীকী (সংগৃহীত)

ডিএমপির জনসংযোগ শাখা থেকে রোববার (২৩ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযানে ৭ হাজার ৯৯৬টি ইয়াবা, ১৭ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ১৩২ গ্রাম হেরোইন, ৩ গ্রাম আইস ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম