ভারত-পাকিস্তান ম্যাচ মানে আলাদা উন্মাদনা। আর আজকের ম্যাচ যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ক্ষণে ক্ষণে রঙ বদলেছে। টি-২০ ক্রিকেট খুব বেশি দিনের না। আর এই ম্যাচটি ছিল টি-২০ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। এমন ম্যাচের নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলি।
আর তাই এমন ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে টুইটে কোহলিকে রাজা সম্বোধন করে লিখেছেন, এইটা তার সেরা ইনিংস।
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, বিরাট কোহলি তুমি রাজা।
ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার লিখেছেন, কি হচ্ছে
অস্ট্রেলিয়া ব্যাটার মার্নাস লেবুশানে লিখেছেন, এই ম্যাচটি অবিশ্বাস্য।
আফগান স্পিনার রশিদ খান লিখেছেন, এই জন্যই এই খেলা আমি এতো ভালোবাসি। কি উত্তেজনাপূর্ণ ম্যাচ দুই সেরা দলের মধ্যে।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন, পাকিস্তান দল কখনো মন খারাপ করো না। তোমরা তোমাদের সেরা চেষ্টা করেছ। কিন্তু বিশেষ মানুষের কাছে থেকে বিশেষ ইনিংস এসেছে। অভিনন্দন কোহলি।
আর ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার কোহলির সেরা ইনিংস উল্লেখ করে লিখেছেন, কোন সন্দেহ নেই এটা কোহলির সেরা ইনিংস ছিল। ১৯ তম ওভারে রউফের ব্যাক ফুটে গিয়ে ছক্কাটা ছিল অসাধারণ।
