তাসকিনের জোড়া আঘাতের পর এবার জোড়া রান আউটে ধুকছে নেদারল্যান্ড। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় লেডারল্যান্ড। বাংলাদেশকে প্রথম বলেই প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। বিক্রম সিংয়ের ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াছির রাব্বির হাতে ধরা পরে। ফলে ইনিংসের প্রথম বলেই উইকেট হারাতে হয় ডাচদের।
এরপর দ্বিতীয় বলে ওয়ান ডাউনে নামা বাস ডি লিডকে আউট করেন তিনি। আউট সুইং ডেলিভেরিতে উইকেটের পেছেনে ক্যাচ দেন বাস ডি লিড। হ্যাট্রিকের সম্ভবনা দেখা দিলেও তা আর হয়নি। প্রথম ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তাসকিন। দুই ব্যাটারই ফেরেন খালি হাতে।
এরপর কলিন অ্যাকারম্যান ও ম্যাক্স ও’ডাউড ব্যাট করতে থাকেন। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ম্যাক্স ও’ডাউড। এরপরের বলে রান নিতে গিয়ে ভুল বুঝাবুঝিতে রান আউট হন ম্যাক্স ও’ডাউড। ওভারের চতুর্থ বলে ক্রিজে টম কুপারও রান আউটের শিকার হন। এক ওভারের দুই রান আউটে ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুকছে ডাচরা।
