জয় থেকে ২ উইকেট দূরে বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৩:২৪

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ড।  ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় লেডারল্যান্ড। বাংলাদেশকে প্রথম বলেই প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। বিক্রম সিংয়ের ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াছির রাব্বির হাতে ধরা পরে। ফলে ইনিংসের প্রথম বলেই উইকেট হারাতে হয় ডাচদের। 

এরপর দ্বিতীয় বলে ওয়ান ডাউনে নামা বাস ডি লিডকে আউট করেন তিনি। আউট সুইং ডেলিভেরিতে উইকেটের পেছেনে ক্যাচ দেন বাস ডি লিড। হ্যাট্রিকের সম্ভবনা দেখা দিলেও তা আর হয়নি। প্রথম ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তাসকিন। দুই ব্যাটারই ফেরেন খালি হাতে। 

এরপর কলিন অ্যাকারম্যান ও ম্যাক্স ও’ডাউড ব্যাট করতে থাকেন। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ম্যাক্স ও’ডাউড। এরপরের বলে রান নিতে গিয়ে ভুল বুঝাবুঝিতে রান আউট হন ম্যাক্স ও’ডাউড। ওভারের চতুর্থ বলে ক্রিজে টম কুপারও রান আউটের শিকার হন। এক ওভারের দুই রান আউটে ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুকছে ডাচরা। এরপর ক্রিজে আসেন স্কট এডওয়ার্ডস। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে ডাচরা। স্কট এডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যান মিলে ইনিংস মেরামত করার চেষ্টা করেন। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে ৪৪ রানের জুটি গড়েন। 

ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের তৃতীয় বলে স্কট এডওয়ার্ডসকে ফেরান তিনি। ২৪ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন স্কট এডওয়ার্ডস।  এরপর ক্রিজে আসেন টিম প্রিঙ্গল। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে আসেন পেসকার হাসান মাহমুদ। ওভারের দ্বিতীয় বলে টিম প্রিঙ্গলের ক্য্যাচ ছেড়ে দেন পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্ত। তবে চতুর্থ বলেই  প্রিঙ্গলকে বোল্ড করে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। ৬ বলে ১ রান করে আউট হন টিম প্রিঙ্গল। এরপর ক্রিজে আসেন লোগান ভ্যান বিক। ১৪ তম ওভারে ৩৯ বলে নিজেরব অর্ধশতক তুলে নেন কলিন অ্যাকারম্যান। ইনিংসের ১৫তম ওভারের আবারও উইকেট হারায় নেদারল্যান্ড। হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন নতুন ক্রিজে আসা লোগান ভ্যান বিক। হাসান মাহমুদের করা বাউন্সার উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যানে থাকা তাসকিনের হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ২ রান করে আউট হন লোগান ভ্যান বিক। ১৫ ওভার শেষে ডাচদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৮৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৩০ বলে ৫৯ রান ৪৪ বলে ৫৭ রান নিয়ে ক্রিজে আছেন লিন অ্যাকারম্যান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ড। ইনিংসের ১৭তম ওভারে তাসকিনের তৃতীয় শিকার হন শারিজ আহমেদ। ৮ বলে ৯ করে আউট হন তিনি।     

 

ইত্তেফাক/জেডএইচ