টি ইউ ভি রেইনল্যান্ড গ্রুপের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:০৬

রাজধানীর একটি হোটেলে  নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সোমবার (২৪ অক্টোবর) টি ইউ ভি  রেইনল্যান্ড  গ্রুপের ১৫০তম  প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে।

 টি ইউ ভি রেইনল্যান্ড একটি স্বাধীন সেবা প্রদানকারী সংস্থা যা ১৮৭২ সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি বিশ্বের ৫০ টিরও বেশি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে টি ইউ ভি রেইনল্যান্ড ২০১১ সালে যাত্রা শুরু করে।

৭০ টিরও বেশি বিশ্বখ্যাত ব্র্যান্ড এবং তাদের ম্যানুফ্যাকচারিং পার্টনারদের জন্য গুণমান পরীক্ষা, পরিদর্শন এবং সার্টিফিকেশন সেবা প্রদান করার মাধ্যমে, বিগত ১১ বছরে, প্রতিষ্ঠানটি টেক্সটাইল, লেদার, ফুটওয়্যার এবং অন্যান্য শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে টি ইউ ভি  রেইনল্যান্ড  গ্রুপ।

বাংলাদেশে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার পরিবেশ সৃষ্টি করার জন্যবাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বক্তব্য দেন টি ইউ ভি রেইনল্যান্ড বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খান।

তিনি বলেন, টি ইউ ভি  রেইনল্যান্ড  গ্রুপের  ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বজুড়ে আমাদের বিশেষজ্ঞদের অবদান ও মূল্যবান গ্রাহকদের প্রতি  প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে টি ইউ ভি রাইনল্যান্ড উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।টি ইউ ভি রাইনল্যান্ড বিশ্বের সেরা বিশ্বস্ত স্বাধীন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। টি ইউ ভি রেইনল্যান্ড বাংলাদেশের প্রতিটি সহকর্মী এর কঠোর পরিশ্রম, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং কোভিড-১৯ এর পরবর্তী চ্যালেঞ্জ এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক প্রভাব কাটিয়ে উঠতে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি ইউ ভি রেইনল্যান্ড গ্রুপের শীর্ষ ব্যবস্থাপনা পদের সদস্যবৃন্দ। এছাড়াও বিশেষ এই উদযাপনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), জার্মান বিজনেস কাউন্সিল এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।  

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ এই আয়োজনটি শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি অভিনয়শিল্পীরা তাদের ভিজ্যুয়াল আর্টের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

ইত্তেফাক/