ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে ৩ হাজার ১৪১টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সব থেকে বেশি সংখ্যা হিজলা উপজেলায়। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
তিনি বলেন, ‘আগৈলঝাড়ায় ৩৫, গৌরনদীতে ১১৫, উজিরপুরে ১৫০, বানারীপাড়ায় ১০০, বাবুগঞ্জে ১০৫, মুলাদীতে ৬০, হিজলায় ২ হাজার ২০০, মেহেন্দিগঞ্জে ১৩২, বরিশাল সদর ও মহানগরে ৬০ এবং বাকেরগঞ্জে ১৮১টি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০৮টি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৬৩৩টি ঘর বাড়ি।’
জেলা প্রশাসক বলেন, ‘বরিশাল জেলায় প্রায় ৯০ হাজার ৬২১ জন দুর্গত মানুষের খবর আমাদের কাছে রয়েছে। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। সহায়তাও করা হবে তাদের।’
